সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফাহিমের ফাইফারে অল্পতেই গুটিয়ে গেল সিলেট

৫ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ছবি :

অনলাইন ডেক্স:
অসাধারণ বোলিং করলেন ফাহিম আশরাফ। তাতে যোগ্য সঙ্গ দিলেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার। ফরচুন বরিশাল বোলারদের দারুণ নৈপূণ্যে সিলেট স্ট্রাইকার্স অলআউট হয়েছে ১.৫ ওভার বাকি থাকতেই। আর তাতেই বরিশালের লক্ষ্য দাঁড়িয়েছে ১১৭ রানের।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই বরিশাল বোলারদের তোপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। জর্জ মানজিকে ফিরিয়ে যার শুরুটা করেন মোহাম্মদ নবি। তার পর একে একে আঘাত করেন ফাহিম আশরাফ, জেমস ফুলাররা। একপর্যায়ে ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন এহসান ভাট্টি ও জাকের আলি অনিক।

তবে ভাট্টি ২৮ রানে ফিরলে ৩২ রানের জুটি ভাঙে সিলেটের। অনিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৯ বলে ২৪ রান করেছেন এই ব্যাটার। এর পর অধিনায়ক আরিফের ১২ ও তানজিম সাকিবের ১৩ রানে কোনোরকম ১০০ পার করে সিলেট।

বরিশালের হয়ে ওভারে রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। ২টি করে উইকেট নেন নবি ও ফুলার। বাকি উইকেট রিশাদের।