সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাংলাদেশ হেরে গেল ভারতের কাছে

অনলাইন ডেস্ক:
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেওয়া ৬৫ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই।

আজ (রোববার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারতের মেয়েরা। দলীয় ২৩ রানে উইকেট হারালেও ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন।

সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া।

এ ছাড়া আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে বাংলাদেশ।