সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তিনদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টিপাত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়, ৫৮ মিলিমিটার। এসময়ে ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খ- এলাকায় অবস্থান করছে। গুজরাট এলাকায় অবস্থানরত অপর সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পূর্ব আরব সাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছুকিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টি হয়নি। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সুস্পষ্ট লঘুচাপটি ভারতে চলে যাওয়ায় দেশের উপকূলীয় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় গত বুধবার সন্ধ্যায় দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলা হয়েছে।