সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বারে চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে মো. মহিউদ্দিন (৫৯) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে তিনি।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস উদ্দিন মো. ইলিয়াস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। পরে রাত সাড়ে ৮টার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থতা বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় চোর দৌড়ে পালিয়ে যান। এসময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিন অন্যরা পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন। বুধবার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।