সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

শনির আখড়ায় ৬ তলা ভবন থেকে পড়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে সাকিল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি মিশুক গাড়ির চালক ছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সাকিল মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মোল্লার চর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থাতেন।

নিহতের বাবা শওকত আলী বলেন, আমার ছেলে মিশুক গাড়ি চালাতো। গতরাতে শনির আখড়া বাজার এলাকায় গ্যারেজে মিশুক রেখে ওই গ্যারেজের ছয় তলা ভবনের ছাদে ধূমপান করতে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।