সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার সময় বাড়িয়েছে সরকার। বিশেষ ব্যবস্থায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা চলবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজার কেনাকাটায় মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত বর্ধিত সময়সূচিতে দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে এ সুবিধা আর থাকবে না। সেদিন থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা যাবে।

সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং দোকান মালিক সমিতিগুলোকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

এনএনবাংলা/