সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে টেকসই ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার আহ্বান

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেকসই, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, দেশের দ্রুত নগরায়ণের বাস্তবতায় পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। নগর উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভোগ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে একটি মানবিক ও বাসযোগ্য নগর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মাননীয় প্রতিমন্ত্রী আরও বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের জীবনযাত্রার মান, নিরাপদ আবাসন, নাগরিক সেবা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন ওতপ্রোতভাবে জড়িত। তাই সমন্বিত পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের পাশাপাশি উন্নত নাগরিক সুবিধা লাভ করবে।

বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং টেকসই নগরায়ণ ও সর্বজনীন আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/