২৪ ঘণ্টায় হামে ৩ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৫৬ জনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৬ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৮ হাজার ৭৪২ জন।
মৃত্যুর পরিসংখ্যানে জানা যায়, গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জন মারা গেছেন। আর একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এনএনবাংলা/ইএস
