সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের জন্য গঠিত মেডিকেল বোর্ড কাজ শুরু করেছেন

রংপুর ব্যুরো: ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপের চিকিৎসা সেবা নিয়ে কাজ শুরু করেছে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে বেরোবির ১৭ আহত শিক্ষার্থী তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন।  চিকিৎসকবৃন্দ আহত শিক্ষার্থীদের সমস্যাগুলি আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ শুরু করেন। মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ড বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ শরিফুর ইসলাম (২৩ জানুয়ারি, ২০২৫) একটি মেডিকেল বোর্ড গঠন করেন।

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মোখলেছুর রহমানকে আহবায়ক করে মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ তোফায়েল হোসেন ভূঁঞা, অর্থো-সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাদী, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আতিকুজ্জামান এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রফিকুল ইসলাম।

আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়াসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।