সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনায় পর্দাশীল নারীদের নাগরিকত্বের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাবনা প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় পরিচয় যাচাই-বাছাইয়ে চেহারা ও ছবি মেলানোর মত সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যাচাই-বাছাই বাধ্যতামূলক করার দাবিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পাবনায় শহীদ চত্বরে জেলা মুসলিম নারীবৃন্দদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে পর্দাশীল নারীরা।

মানববন্ধনে বক্তব্যে বলেন, মানুষের মুখের ছবি পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষের চেহারার পরিবর্তন হয়। মুখচ্ছবি মানুষের পরিচয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়।

অথচ এই অজুহাতে পর্দানশীল নারীদের বিভিন্ন রকমের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। অপরদিকে চেহারার মিল থাকায় সেটাকে পুঁজি করে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জামাচ্ছে, কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই শুরু হয় তখন তাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধান হয়।  বিগত ১৬ বছর যাবত যে সমস্ত ইসি কর্মকর্তারা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার ক্ষুন্ন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানশীল নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন বক্তারা।