সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার অর্জন করল বিসিক

 

৩১ জানুয়ারি ২০২৫ খ্রি. মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার (1st Award in Best Reserved Stall Category) অর্জন করেছে বিসিক, শিল্প মন্ত্রণালয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবারের মেলায় হল ‘এ’-তে পিএস ৩২ নম্বর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। বিসিকের স্টলে ৮ জন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধু ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হয়।

মেলায় বিসিকের স্টল, দর্শনার্থীদের দারুণ সাড়া পেয়েছে এবং বিক্রিত পণ্যের গুণগত মান ও নান্দনিকতা প্রশংসিত হয়েছে। উদ্যোক্তারা তাঁদের পণ্য বিপণনের পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন।

বিসিকের এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার (1st Award in Best Reserved Stall Category) অর্জন করেছে বিসিক। এ অর্জন বিসিকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের ফলাফল।

বিসিক পরিবার এ সফল আয়োজনের জন্য মেলার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে সহায়তা করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।