সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের দুই নারী ক্রিকেটারের উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো

অনলাইন ডেস্ক:
জাতীয় পতাকা হাতে বাউন্ডারিতে অপেক্ষায় ভারতের দুই নারী ক্রিকেটার। এ অপেক্ষা বিশ্ব ক্রিকেটাঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের ঝাণ্ডা উড়ানোর। ভারতীয় ব্যাটার সনিকা চালকে জয়সূচক চার মারার সঙ্গে সঙ্গেই তাই দুই নারী ক্রিকেটার শুরু করলেন দৌড়।

এক দৌড়ে দুই সতীর্থ সনিকা ও গোঙ্গাদি তৃষাকে জড়িয়ে ধরলেন।
এরপর শুরু হলো পুরো ভারত দলের উদযাপন। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন বলে কথা। এতে করে টানা দ্বিতীয় শিরোপার মালিকও বনে যায় ভারত। ২০২৩ সালে উদ্বোধনী আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা।
আজ কুয়ালালামপুরে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ৯ ‍উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক নিকি প্রসাদের দলের জয়টা প্রোটিয়াদের ইনিংস শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারতের দুর্দান্ত বোলিংয়ে যে মাত্র ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তৃষা।

ছোট্ট লক্ষ্য তাড়া নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলেন জি কমলিনি ও তৃষা। ব্যক্তিগত ৮ রানে কমলিনি আউট হলে সতীর্থ সনিকাকে নিয়ে জয়ের বাকি কাজটুকু সারেন ওপেনার তৃষা। ম্যাচ শেষে তিনি অপরাজিত থাকেন ৪৪ রানে। অন্যদিকে দলের জয়ের বাউন্ডারি হাঁকানো সনিকা ২৬ রান করেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরা হয়েছেন তৃষা। সঙ্গে ৩০৯ রান ও ৭ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।