সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই ক্যারিবিয়ান তারকাকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স

অনলাইন ডেস্ক:
প্লে-অফ মাঠে গড়াবে দুপুরে। তার আগে যেন রীতিমত তারার হাট বসাচ্ছে এবারের বিপিএল। শুরুর দিকে বিদেশি খেলোয়াড় নিয়ে কিছুটা আক্ষেপ আর সংকট থাকলেও প্লে-অফের দিন সকাল থেকেই আসতে শুরু করেছে একের পর এক সাইনিং এর খবর।

দিনের শুরুতেই একে একে চার বিদেশি তারকার রংপুর রাইডার্সে যোগ দেয়ার খবর সামনে আসে। এবার তাতে যোগ দিল তাদের আজকের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এলিমিনেটরের আগে তাদের দলে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা। শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার আসছেন মেহেদি হাসান মিরাজের দলে।

সোমবার সকালেই নিজেদের ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে একেবারেই শেষ ম্যাচে এসে। দলের বিদেশি তারকাদের মাঝে মোহাম্মদ নাওয়াজ এবং বোসিস্টোই ছিলেন নিয়মিত পারফর্মার। দেশী খেলোয়াড়দের ওপর ভর করেই সেরা চারে এসেছে তালহা জুবায়েরের দল। তবে এবারে প্লে-অফের বাঁচা মরার লড়াইয়ে বিদেশি তারকাদের নিয়ে শক্ত দল দাঁড় করিয়েছে তারা।

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দলটি এই মুহূর্তে আছে বেশ ভালো ছন্দে। তবে প্রতিপক্ষ দলে একইদিনে যুক্ত হয়েছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স এবং টিম ডেভিড। এই ম্যাচে জয়ী দল ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।