সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

অনলাইন ডেস্ক:
রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিসহ ছয়জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্য আসামিরা হলেন— সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সকালেই আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

গত ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। এই সময় আসামিরা গুলি চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। নিহতের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় সালমান-আনিসুল-দীপু মনিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয় আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।