সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ধামুর পূর্বপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান মতিয়ার রহমান, মহিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, গজঘণ্টা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক, তালুক হাবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত রায়। কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির হোসেন ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।