সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৬ দেশের ভারতীয়দের অন-অ্যারাইভাল ভিসা দেবে আমিরাত

অনলাইন ডেস্ক:
নতুন ৬টি দেশের প্রবাসী ভারতীয়দের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই দেশ ছয়টি হলো সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়েনের অন্তর্ভুক্ত ২৭টি দেশ এবং যুক্তরাজ্যে প্রবাসী ভারতীয়রা এই সুযোগ পেতেন। এখন এই তালিকায় যুক্ত হলো নতুন এই ৬টি দেশ।

আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সুরক্ষা কর্তৃপক্ষের (আইসিপি) দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, নতুন এই ছয় দেশের প্রবাসী ভারতীয়রা তাদের পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট কিংবা গ্রিনকার্ড প্রদর্শন করলেই আমিরাতের যে কোনো প্রবেশ পয়েন্ট থেকে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।

বিবৃতিতে আইসিপি বলেছে, “ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে দীর্ঘদিনের সম্পর্ক এবং বন্ধন, তার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আশা করছি, এই ৬ দেশের প্রবাসী যেসব ভারতীয় আমিরাত সম্পর্কে আগ্রহী, সরকারের এই উদ্যোগ তাদের এই দেশে ভ্রমণকে সহজতর করবে এবং এই দেশে বসবাস, কাজ এবং বিনিয়োগ করতে তাদের উৎসাহিত করবে।”

সূত্র : গালফ নিউজ