সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর ঢাকা এবং সাতটি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী ইউএনবিকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আটটি বিভাগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।