সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিদায় বললেন ফেসবুকে, মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে

ওয়ানডেকে বিদায় বলা মুশফিকুর রহিম গার্ড অব অনার পেলেন মিরপুরে মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স ম্যাচে সংগৃহীত

অনলাইন ডেস্ক:

প্রায় দুই দশকের ক্যারিয়ার। অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও থাকবে মুশফিকুর রহিমের। অথচ কাল তিনি কি না এই সংস্করণের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে টি-টুয়েন্টি ক্রিকেটকেও একইভাবে বিদায় বলেছিলেন মুশফিক।

বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই। রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকও ব্যতিক্রম হতে পারেননি। তবে তার বিদায়ের ওই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের পর মুশফিকুর রহিম২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের পর মুশফিকুর রহিম এএফপি

ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন। তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তাঁরাও।

ওয়ানডেতে বর্ণিল এক ক্যারিয়ারেরই ইতি টেনেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ২৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই।