সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক:

শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইনপুলুর। তবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিং করতে নামেননি। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান।

একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে।