সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে হোটেল শ্রমিক নিহত, আটক ১ 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক  হোটেল শ্রমিক নিহত হয়েছে।  রবিবার সকালে  নতুনহাট এলাকায়  কুসুম সুইটস  হোটেলে এ ঘটনা ঘটে। এঘটনায় শাহিন নামের অপর এক  হোটেল শ্রমিক কে আটক করেছে পুলিশ।
নিহত জাহিদ হাসান  ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস  হোটেলের শ্রমিক ছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ  সাথে পরটা ভাজা নিয়ে অপর শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরটা ভাজা লোহাররড  দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যাম। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে  আটক করেছে।