সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বেরোবিতে প্রধান বিচারপতির শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন

বেরোবি প্রতিনিধি : বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছেন।
রবিবার (০৬ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে প্রধান বিচারপতির আগমন উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
 এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। সে সময় তিনি শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ সাহস ও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে জানান। এসময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।