সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর অবশেষে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৪ঠা অক্টোবর) বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ফেরি ‘কুঞ্জলতা’। ফেরিটি পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বরের পিলারের মধ্য দিয়ে সফলভাবে অতিক্রম করে। পরীক্ষামূলকভাবে সচল হওয়া ফেরিটিতে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ এবং সেতু কর্তৃপক্ষের পর্যবেক্ষক দল রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ফেরিটি নির্বিঘেœ নদী পার হতে পারলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। এদিকে ফেরি সচল হওয়ার খবর পেয়ে সকাল থেকে শিমুলিয়া ঘাটে ছোট-বড় যানবাহন আসতে শুরু করেছে। জানা যায়, পদ্মায় তীব্র ¯্রােতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তায় গত ১৮ই আগস্ট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এই রুটের বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরার মাঝিরকান্দিতে ফেরিঘাট তৈরি করে শিমুলিয়া-মাজিরকান্দি রুটে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়।