সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত

 

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তাহমিনা রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার, বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাহমিনাকে আপাতত বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে ক্লাস বর্জন করার জন্য শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেন তিনি। পরবর্তীতে কর্মসূচি নিয়ে হওয়া ভুল বোঝাবুঝির পর তাহমিনা রহমান একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।