সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডামুড্যায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন। ডামুড্যায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ০৭ মার্চ সোমবার বাদ আসর ডামুড্যা সাব রেজিষ্ট্রি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়ে ডামুড্যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডামুড্যা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ সহ সকল স্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করে। গাজা বাসীর গণহত্যা বন্ধের দাবীতে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ রাখার আহবান জানিয়েছেন বক্তারা। গাজা বাসীকে রক্ষার এ অন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নেতৃবৃন্দ। নিজের ফেসবুক পোষ্টে গাজাবাসীর অসহায়ত্বের ছবি শেয়ার পোষ্ট করা এবং ইসরাইলী পণ্য বর্জনের আহবান জানানো হয়। আমাদের মজলুম গাজা বাসী ভাই বোনেরা গণহত্যা বন্ধের দাবীতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ মাদ্রসা অফিস আদালত সহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার কর্মী পরিষদের সদস্য মাওলানা ইলিয়াস হোসেন, ডামুড্যা উপজেলা শাখার আমীর সাইফুল ইসলাম, পৌর আমির মোঃ আতিকুর রহমান কবির। ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিহাব।