সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে  জয়পুরহাটে  বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকালে  শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে  মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন,সংগঠক ফাহিম ফয়সাল রাফি, সাজিনসহ প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।