সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিরপুর থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সবাইকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নেত্রকোনা ও রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশু হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হয় গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা। তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনও জানা যায়নি।