সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘৮’ স্পর্শ করেছেন রিশাদ, ‘১৯’ হবে তো?

অনলাইন ডেস্ক

পিএসএলে সময়টা বেশ দারুণ কাটছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। এর আগে অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজ লিগে খেলার সুযোগ থাকলেও বিসিবির অনাপত্তিপত্র জোটেনি রিশাদের। যে কারণে মিস করেছেন হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ।

তবে পিএসএলে গিয়ে রিশাদ বুঝিয়ে দিলেন, ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে আগামী দিনগুলোতে বাংলাদেশের পতাকা চাইলেই বহন করতে পারেন তিনি। পিএসএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন তারই। ৩ ম্যাচ খেলেই নিয়েছেন ৮ উইকেট। পাকিস্তানের এই লিগে বাংলাদেশের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। অবশ্য এখানে রেকর্ডটা ভাগাভাগি করছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে।

পিএসএলে ৮ উইকেট পাওয়ার পর লাহোরের স্কোয়াডে রিশাদ নিয়মিত মুখ হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। দলের সতীর্থ কিংবা মালিক প্রত্যেকেই দারুণ মুগ্ধ রিশাদের বোলিংয়ে। তবে রিশাদ নিশ্চয়ই থামতে চাইবেন না এখানেই। এখনো ৬ ম্যাচ হাতে আছে দলটার। রিশাদও চাইলে নিজেকে নিয়ে যেতে পারেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অন্য এক উচ্চতায়।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যেকোনো ফ্র‍্যাঞ্চাইজ লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ওরচেস্টারশায়ারের হয়ে ২০১১ সালের ভাইটালিটি ব্লাস্টে ১৯ উইকেট নিয়েছিলেন একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এরপরেই আছে আইপিএল অভিষেকে মুস্তাফিজুর রহমানের কীর্তি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুমে মুস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট। সেটা এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের যেকোন বোলাদের সেরা আসর হিসেবে আছে।

পিএসএলে এরইমাঝে দেশীয় রেকর্ডে সেরা হয়ে যাওয়া রিশাদ চাইলেই পাখির চোখ করতে পারেন সাকিবের ১৯ উইকেটের সেই আসরকে। বাংলাদেশের প্রেক্ষিতে আর কোনো বোলারেরই বিদেশি ফ্র‍্যাঞ্চাইজ লিগে এরচে ভালো মৌসুম যায়নি। লাহোর কালান্দার্সের হয়ে ছুটতে থাকা রিশাদ নিজেকে কতটা দূরে নিতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।