সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডেঙ্গু আক্রান্ত ১৯ হাজার ছাড়াল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ হাজার ১৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন।

কন্ট্রোল রুম জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন।

বর্তমানে সারা দেশে ৯০১ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৭৩১ জন ও রাজধানীর বাইরে আক্রান্ত ১৭০ জন হাসপাতালে ভর্তি আছেন।