সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডিএমপি মিডিয়ার নতুন এডিসি হাফিজ আল আসাদ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে যোগদান করেছেন হাফিজ আল আসাদ। এর আগে তিনি লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। হাফিজ আল আসাদ ইফতেখায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (৬ অক্টোবর) সকালে হাফিজ ডিএমপি মিডিয়া সেন্টারে যোগদান করেন। যোগদানের পরে হাফিজ আল আসাদ বলেন, ট্র্যাডিশনাল পুলিশিং কিংবা পুলিশের অন্যান্য কাজের ধরনের চেয়ে ডিএমপি মিডিয়া সম্পূর্ণ আলাদা। আমার কাজটা এখানে করতে হবে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে। আশা করছি, সাংবাদিকরা আমার কাজে সহযোগিতা করবেন। গত ২৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়। এর আগে হাফিজ আল আসাদ ডিএমপির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। তিনি ৩০তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। এছাড়াও ডিএমপি কমিশনারের অফিস আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলামকে ক্যান্টনমেন্ট জোনে পদায়ন করা হয়েছে।