সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মতিঝিলে তিন তলা ভবনে আগুন

মতিঝিলে আগুন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকার একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তিন তলা বিশিষ্ট একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

৬টা ২৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে আরও ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।