সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টেকসই উন্নয়নে শোভন কাজ ও মজুরির বিকল্প নেই

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘টেকসই উন্নয়নে শোভন কাজ ও মজুরির বিকল্প নেই’ উল্লেখ করে বিশ্ব শোভন কর্মদিবসে সমাবেশ করে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক:

টেকসই উন্নয়নে শোভন কাজ ও মজুরির বিকল্প নেই উল্লেখ করে বিশ্ব শোভন কর্মদিবসে সমাবেশ করেছে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম বলেন, বিশ্ব শোভন কর্মদিবসে শোভন কাজ ও মজুরির দাবি জানাই। টেকসই উন্নয়নে এটি খুবই জরুরি। আমরা দেখি টেকসই উন্নয়নে নানা পরিকল্পনা হয় কিন্তু শ্রমিকদের জন্য তেমন পরিকল্পনা হয় না। সুলতানা বেগম বলেন, এদেশে শ্রমিকদের জন্য যখন আইন তৈরি হয় তখন রক্ত দিতে হয়। নতুন আইন তৈরি হয়। সে আইন প্রতিষ্ঠিতও হয় অথচ তা বাস্তবায়ন হয় না। ফলে শ্রমিকদের অধিকার আর বাস্তবায়ন হয় না। তিনি আরও বলেন, আমরা চাই শ্রমিকদের অধিকারগুলো বাস্তবায়ন হোক। এতে উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে। সমাবেশে উৎপাদনমুখী কর্ম ও টেকসই ব্যবসা, যৌথ দরকষাকষিসহ সোশ্যাল ডায়ালগকে উৎসাহিত করা, সবার জন্য সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে মানসম্মত ও মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।