সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে: আখতার হোসেন

ছবি/ বিবিসি বাংলা

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গোপালগঞ্জে তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হামলা চালিয়েছে। খবর বিবিসি বাংলা।

এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পর দলের নেতারা ‘একটি ভবনে’ নিরাপদে আছেন বলে জানিয়েছেন আখতার।

তিনি বিবিসি বাংলাকে বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের পাশে স্থানীয় একটি ভবনে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাঠে আমাদের কর্মীরা প্রতিরোধ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কিন্তু মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে।

আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে। প্রতিরোধের মধ্য দিয়েই আমরা এখান থেকে অন্যত্র রওনা দেবো, বলেন তিনি।

এনসিপি নেতাদের কেউ আহত হয়েছেন কি না জানতে চাইল আখতার হোসেন বলেন, এই হামলায় শীর্ষ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কেউ এখনো আহত হয়নি।

এনএনবাংলা/আরএম