সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে জয়পুরহাটে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সিভিল সার্জন ডা. আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মাহবুব, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র সমন্বয়ক হাসিব হোসেন সানজিদ,শহীদ বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ মেহেদীর মা ফাতেমা বেগম, আহত শিক্ষার্থী শিফা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তাদের স্মৃতি জাতির প্রেরণার উৎস হয়ে থাকবে।”

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আহতদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও আলোচনা হয়।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।