Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

উদ্ধার তৎপরতা চলছে, পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাহিনী/ ছবি: সংগৃহীত

 

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় । দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।

এদিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় এক ব্যক্তি ফেসবুুক ভিডিওতে বলেছেন, ‘ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে’/ ছবি: সংগৃহীত

ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে এক ব্যক্তি লিখেছেন, ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।

এর আগে কয়েকটি ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, উত্তরা মাইলস্টোন কলেজে হোস্টেল বিল্ডিংয়ের ওপর বিস্ফোরণ, আমার ছোট বোন ওর কলেজ থেকে মাত্র পাঠালো। ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে। বিকট শব্দ হয়েছে। বাংলাদেশ আর্মি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এনএনবাংলা/আরএম