সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শিক্ষাসচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের/ ফাইল ফটো

 

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরিই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

এদিকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এদিন দুপুর আড়াইটার দিকে সেখানে বিক্ষোভ শুরু করেন তারা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। দেরিতে অর্থাৎ গভীর রাতে এ সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের পদত্যাগের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

এনএনবাংলা/আরএম