সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটের সাংবাদিকদের সাথে প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) বলেন, দীর্ঘ ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকার ছিলেন।

সামাজিক কাজের সাথে সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য স্বাধীনতা থেকে আজ পর্যন্ত সাংবাদিকদের অবদান স্বরণীয় থাকবে। জয়পুরহাট তথা কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের স্বার্থে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি যদি আণাকে যোগ্য মনে করে তাহলে এই এলাকার মানুষের সেবা করতে চাই।

মতবিনিময় সভায় তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মোজাফফর হোসেন, নয়ন হোসেন, সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।