সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

 

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এবং প্রত্যয়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে ছাত্র ভিসার জন্য আবেদন করতে হবে।

মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে। এর আগে গত ১৭ জুলাই এই বিজ্ঞপ্তিটি দিয়েছিল। সেটি আজ পুনরায় শেয়ার করা হয়েছে।

ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার গুরুত্ব তুলে ধরে এই তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে মার্কিন দূতাবাস বাংলাদেশি যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসার জন্য সার্টিফাইড স্কুলগুলোতে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে।

দূতাবাস থেকে আরও জানানো হয়েছে, সময়মতো ভিসার জন্য আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব এড়ানো সম্ভব হবে।

এনএনবাংলা/আরএম