সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান

ছবি সংগৃহীত

 

সম্প্রতি গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় দশ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়, যা এ যাবৎকালের সর্ববৃহৎ সমাবেশগুলোর মধ্যে অন্যতম। বিক্ষোভকারীরা ইসরায়েলি সৈন্যদের এই যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায়।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী, শনিবারের সমাবেশের আগে জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম নেতানিয়াহু সরকারের প্রতি একটি জিম্মি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায়। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে গাজায় বন্দি প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি করে। আন্দোলনকারীদের মতে, যুদ্ধ চলতে থাকলে বন্দিদের জীবিত ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, গাজা দখলের এই সিদ্ধান্ত শুধু বন্দিদের জীবনই ঝুঁকির মুখে ফেলবে না, বরং সৈন্যদের ফিরে আসাও কঠিন করে তুলবে। এর চেয়েও বড় বিষয় হলো, এটি গাজায় মানবিক সংকটকে আরও গভীর করবে। সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভার ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহরটি দখলের সিদ্ধান্তের কয়েক দিন পরেই এই বিক্ষোভ শুরু হয়, যা এখন দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।