Skip to content

LIVE 73'
Brazil
1-1
Morocco
Source: ESPN

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কালীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে।

মঙ্গলবার (১২আগস্ট) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  মো. মোখলেছুর রহমান খান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, কালীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, তুমলিয়া ইউনিয়ন যুব সভাপতি মফিজ উদ্দিন খান, মোক্তারপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত প্রায় দুই শতাধিক যুবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ প্রমুখ।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর