সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় একাডেমিক নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সততা বজায় রাখা, সময় মতো ক্লাস করা ও পরীক্ষায় অংশগ্রহণ এবং নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য। একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে ক্যাম্পাস জীবনের প্রথম থেকেই সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি। উপাচার্য জানান, র‌্যাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহবান জানান।

 

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেরর নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

গাজী আজম