সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঝিনাইদহে বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে লাইসেন্সকৃত দোনালা বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের আলাদা কক্ষে আটকে রেখে নিজের গলায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার সোহেল আরমান বলেন, নজু দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন এবং ব্যাংকের সঙ্গে তার লেনদেন ছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটা প্রশাসন তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত নজরুল প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খেলাপি ঋণ ছিল। তবে পারিবারিক কলহও একটি কারণ হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এনএনবাংলা/