সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকেন্দ্রেই ভোট দিচ্ছেন। দিনের শুরুতেই ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

এদিকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি বলেন, ‌‘১০০ গজের ভেতরে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও অনেক প্রার্থী আচরণবিধি না মেনে- তা বিতরণ করছেন।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘এই নির্বাচনে যেই বিজয়ী হবে, আমরা মনে করি এতে জুলাই বিজয়ী হবে। কারণ আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন। আশা করি আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নতুনভাবে সাজাতে পারবো।’

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু বলে মন্তব্য করেন এই ভিপি প্রার্থী। এ সময় সাদিক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ভোট প্রার্থনা করেন।

 

এনএনবাংলা/