সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাকসু নির্বাচনে নজরুল হলে এখনো চলছে ভোটগ্রহণ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিকেল সাড়ে ৬টায়ও শিক্ষার্থীদের দীর্ঘসারি দেখা গেছে। কেন্দ্রটির নির্বাচন কর্মকর্তারা বলছেন, যতক্ষণ শিক্ষার্থীরা আসবে, ততক্ষণ ভোট নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তফসিলের নিয়মানুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা। তবে কোনো শিক্ষার্থী ভোট দিতে লাইনে দাঁড়ালে তার ভোট না নেওয়া পর্যন্ত ভোটগ্রহণ শেষ না করার সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

কবি নজরুল হলের প্রাধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, যতক্ষণ ভোটার আসবে, ভোটগ্রহণ করা হবে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, দরকার হলে আমরা সবার শেষে ভোট জমা দেবো। নির্বাচন শিক্ষার্থীদের জন্য, তারা যতক্ষণ আসবে আমরা ভোট নিতে বাধ্য।

‘সংশপ্তক পর্ষদ’ জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

এদিকে জাল ভোট ও ভোটারের অতিরিক্ত ব্যালট কেন্দ্রে পাঠানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ছাত্রদল প্যানেল ভোট বর্জন করে।

এনএনবাংলা/