সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা আজ ১৪ সেপ্টেম্বর (রোববার) উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু’র সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

ডাকসু’র ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডাকসু’র সহ-সভাপতি মোঃ আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মুহাঃ মহিউদ্দীন খানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বচ্ছ প্রক্রিয়ায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ডাকসু’র কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি ডাকসু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় আর্টিক্যাল ২০ (১) (এম) অনুযায়ী সিনেটে ডাকসু’র ৫ জন ছাত্র প্রতিনিধি মনোনয়নের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ডাকসু’র কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়েও সভায় আলোচনা করা হয়।

এনএনবাংলা/