সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি

 

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি জাহাজ এখনো গাজার দিকে ছুটে চলেছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জলসীমায় প্রবেশকারী নৌবহরের প্রথম জাহাজ ‘মাইকেনো’ এবং ‘ম্যারিনেট’ এখনো যাত্রা করছে।

এ ছাড়া ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’ নামের দুটি জাহাজ এখনো চলছে বলে ধারণা করা হচ্ছে। এই দুটি জাহাজ আইনজীবীদের বহনকারী।

এদিকে, গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৩৯টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল। রয়টার্সের যাচাইকৃত সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে হেলমেট ও নাইট ভিশন গগলস পরিহিত ইসরায়েলি সেনারা নৌযানগুলোতে প্রবেশ করছে। এ সময় যাত্রীরা লাইফ ভেস্ট পরে হাত উঁচু করে একত্রে বসে ছিলেন। সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে ঘিরে রেখেছে সেনারা।

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক কর্মীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ২২ বছর বয়সী থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে ইসরায়েল বলেছে, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ এবং সুস্থ আছেন। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এনএনবাংলা/