সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মা ইলিশ রক্ষায় কাজ করছে সরকার – মৎস উপদেষ্টা ফরিদা আখতার

টাঙ্গাইল প্রতিনিধি:
মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা আসছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।
এছাড়া ইলিশের রাস্তাগুলো (চ্যানেল) ভরাট হয়ে গেছে, এর কারণে এবার ইলিশ কম পেয়েছি।
প্রতি বছরের মত এ বছরও মা ইলিশ রক্ষায় অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার দূর্গা মন্দিরে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।উপদেষ্টা আরও বলেন- ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারনে এ বছর আমরা একটু বেশি সর্তক থাকবো। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের এম্বাসীর ডিপুটি হেড অফ মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।