সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়ালো, নিখোঁজ ১২৭

 

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড় ও বন্যার প্রভাবে সেখানে মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিস্থিতির অবনতি দেখে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্যে জানা গেছে, এ পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে আরও ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে। এখনও ১২৭ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি জাহাজের বিশাল কনটেইনারও ভেসে গেছে। প্রদেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের তথ্য অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত, এবং ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, দুর্যোগ-প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুনে রূপ নিতে পারে। এটি আগামী সপ্তাহের শুরুতেই উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএনবাংলা/