সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া বার্তা

ইরানে হামলা চললে পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তাহলে এর পরিণতি তাকে একাই মোকাবিলা করতে হবে।

সোমবার (৮ জুন) ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ বাড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ অবস্থায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরান ও ইসরায়েল—উভয় পক্ষকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, “শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে, যদি অজ্ঞতা বা বোকামি সেটিকে বাধাগ্রস্ত না করে।”

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প সরাসরি ফোন করে নেতানিয়াহুকে নতুন করে কোনো হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে সতর্ক করেছেন। তার ভাষায়, “আমি বলেছি, ‘বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে তুমি একাই থাকবে।’”

রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরিস্থিতি উত্তপ্ত হলেও আপাতত উভয় পক্ষ হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দুই দেশ।

দীর্ঘদিন ধরে ইরান বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি লেবাননের সংঘাত বন্ধ হওয়ার বিষয়টির সঙ্গেও সম্পর্কিত।

চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতির পর এই প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।

এনএনবাংলা/পিএইচ