সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘১৩ নভেম্বর আ.লীগের কর্মসূচিতে পরিস্থিতি স্বাভাবিক থাকবে’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেছেন, ওইদিন রাজধানীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। তারা মাঠে শক্ত অবস্থান নেবে, যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে। কোনো ধরনের আশঙ্কা বা অস্থিরতা থাকবে না।

তিনি আরও বলেন, বৈঠকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি—সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে।

সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায়, তারা খুব দ্রুত জামিন পেয়ে যায়। তাই সংশ্লিষ্টদের অনুরোধ করবো, যেন সন্ত্রাসীরা সহজে জামিন না পায়।

এনএনবাংলা/