সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ায় সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। আগামীকাল (মঙ্গলবার) থেকে শিক্ষকরা আবার শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি দশম গ্রেড হলেও, অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল থেকে সমস্ত কর্মসূচি প্রত্যাহার করছি।”

সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। তবে তারা দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন। পুলিশি বাধার পর রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে কর্মবিরতি চলছিল।

এনএনবাংলা/